বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

"মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী" মাওলানা আমিনুর রহমান'র পর্য্যালোচনাধর্মী গ্রন্থ

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 08-04-2024 03:16:30 pm

"মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী" মাওলানা আমিনুর রহমান'র পর্য্যালোচনাধর্মী গ্রন্থ
                     মোহাম্মদ ইমাদ উদ্দীন
ইসলামিক রিসার্চ সেন্টার চন্দনাইশ, চট্টগ্রাম  এর পরিচালক বিশিষ্ট লেখক, অনুবাদক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান এর সংকলন ও সম্পাদনা "মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী"  একটি পর্য্যালোচনাধর্মী গ্রন্থ। উল্লেখ্য এই গ্রন্থটি উপমহাদেশের শ্রেষ্ঠ লেখক, বহু গ্রন্থ প্রণেতা উস্তাজুল ওলামা হযরত মাওলানা মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র আরবী, ফার্সী ও উর্দু ভাষায় ইসলামী শিক্ষা, সাহিত্য ও গবেষণার উপর বিবিধ বিষয়ে প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন গ্রন্থাবলীর পর্য্যালোচনা বাংলা ভাষায় উপস্থাপন করেছেন।
বিশিষ্ট লেখক, অনুবাদক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান তার "মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী" সংকলন গ্রন্থে উস্তাজুল ওলামা হযরত মাওলানা মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র সংক্ষিপ্ত জীবনী ও তার প্রায় ২৫০টি গ্রন্থের মধ্যে ৮৭ টি বিষয় ভিত্তিক গ্রন্থের পর্য্যালোচনা বাংলা ভাষায় স্থান দিয়েছেন।
লেখক এই গ্রন্থে মুফতী সাহেবের রচিত ইলমে তাফসীর, ইলমে-উসূলে তাফসীর, ইলমে তাজবিদ, ইলমে হাদীস, ইলমে উসূলে হাদীস, আছমাউর রেজাল, ইলমে ফিকহ, উসূলে ফিকহ, রাসমুল মুফতী,  সাবত ( হাদীস ও অন্যান্য গ্রন্থাবলীর সনদ বর্ণনা), ইলমে ফরায়েজ, সীরাত (জীবন চরিত বিদ্যা), আল কালাম, তাসাউফ, তারিখ (ইতিহাস), ইলমে তিব্ব (চিকিৎসা বিজ্ঞান),  ইলমে নাহু, ইলমে ছরফ, ওয়ায ও ভাষণ সংকলন, অজিফা-আওরাদ, মীলাদনামা, উর্দু সাহিত্য,  ইলমুল মীকাত,লাগারিতম ও উপদেশনামা বিষয়ক গ্রন্থ সমূহ স্থান দিয়েছেন। 
মুফতী সাহেবের অনেকগুলি গ্রন্থ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীনে পরিচালিত দাখিল,আলিম, ফাজিল ও কামিল ক্লাস সমূহে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহের বি.এ, এম.এ ক্লাস সমূহে পাঠ্যভূক্ত ছিল। যা বর্তমানেও বিদ্যমান।অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান তার "মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী" পর্য্যালোচনাধর্মী গ্রন্থটি ভবিষ্যত গবেষকদের জন্য সহায়তা কিংবা পথ পদর্শক হিসেবে ভূমিকা রাখবে। 
গ্রন্থ: মুফতী সৈয়দ আমীমুল ইহছান মুজাদ্দেদী (রহ)'র গ্রন্থাবলী
লেখক: অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান
সংকলন ও সম্পাদনকাল: ২০০১সাল।
প্রকাশক: মুহাম্মদ আতাউর রহমান রাফি
প্রকাশনায়: ইসলামিক রিসার্চ সেন্টার,চন্দনাইশ,চট্টগ্রাম 
প্রকাশকাল: ১২ জানুয়ারী, ২০১৩ ইং
পৃষ্টা: ৮৮
মূল্য: ১০০ (একশত) টাকা

আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে