চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা এম এ সাত্তারের মতবিনিময় সভা

শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার। বুধবার (১৮ জুন) বিকাল ৫ টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় সুনামগঞ্জ-৩ আসনে জনসাধারণের পাশে আছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। এরআগে ২০১৮ সালেও আমি ধানের শীষে মনোনয়ন পেয়েছিলাম৷ এজন্য আমার নেতা তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ৷ তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এই আসনে কাকে মনোনয়ন দেয়া হবে সেটা দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হবোনা। দল যাকে ধানের শীষ দিবে তার পক্ষে কাজ করবো। ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার দল আমাকে মনোনয়ন দিবে। এম এ সাত্তার আরও বলেন, দলীয় মনোনয়ন যদি পাই এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হবো ৷ আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ আসনের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব৷ বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমার অগ্রাধিকার থাকবে৷ আমি সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এটিএম হেলাল, গোলাম রব্বানী, সিলেট মহানগর বিএনপি নেতা মহি উদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাসির। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান ও নাসির মিয়া প্রমুখ৷ এসময় যুবদল নেতা কাবিদুল ইসলাম, ফয়ছল আহমদ বিপ্লব, জাবেদ মিয়া, আজাদ মিয়া, সুহেল মিয়া, আজিজ মিয়া, মনোয়ার মিনু, বাবুল আহমদ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর