ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সোহরাওয়ার্দী কলেজে গণিতে শিক্ষক সংকট : পাঠদানে ধস, হতাশ শিক্ষার্থীরা

সোহরাওয়ার্দী কলেজে গণিতে শিক্ষক সংকট : পাঠদানে ধস, হতাশ শিক্ষার্থীরা


গণিত শিক্ষক সংকটে সোহরাওয়ার্দী কলেজ: পাঠদানে স্থবিরতা, শিক্ষার্থীদের মাঝে হতাশা

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। কলেজটির গণিত বিভাগে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র দুইজন শিক্ষক। সোহরাওয়ার্দী কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার হলেও প্রতিষ্ঠানটিতে নেই পর্যাপ্ত শিক্ষক। ফলস্বরূপ, বেশিরভাগ শিক্ষার্থীই বঞ্চিত হচ্ছে মানসম্পন্ন শিক্ষা থেকে। উচ্চশিক্ষায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এটি।

পৃথিবীব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। সেই অনুসারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগে প্রতি ২৫০ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র একজন শিক্ষক।

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী আশিক হৃদয় বলেন, আমাদের বিভাগীয় প্রধান অবসরে যাওয়ার পর এখন আমাদের বিভাগে মাত্র দু’জন শিক্ষক আছেন। দু’জন শিক্ষকের পক্ষে অনার্সের চারটা সেশন, মাস্টার্স এবং উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়া অসম্ভব। ফলে আমরা যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে অধ্যয়নরত তারা আসলে ক্লাস পাই না বললেই চলে। শিক্ষক সংকটের কারণে আমরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গনিত বিভাগের এক শিক্ষার্থী  জানান,নতুন ভর্তি হয়েছি, ভাবছিলাম কলেজে এসে গুছিয়ে গণিত শিখবো। কিন্তু ক্লাস হয় না, শিক্ষক নেই—এসে দেখি শুধু হতাশা। বই দেখে নিজে নিজে পড়ে শিখতে হচ্ছে, অথচ আমাদের তো গাইডলাইন দেওয়ার কেউই নেই।আমরা যখন গণিত অনার্সে ভর্তি হই, স্বপ্ন ছিল বিসিএস বা উচ্চশিক্ষায় যাবো। কিন্তু এখন তো সেশনজট আর বেসিকই ঠিকমতো শিখতে পারছি না। সরকার কি আমাদের ভবিষ্যতের কথা একবারও ভাবছে না?

গনিত বিভাগের শিক্ষার্থী আশিক হৃদয় বলেন, আমাদের বিভাগীয় প্রধান অবসরে যাওয়ার পর এখন আমাদের বিভাগে মাত্র দু’জন শিক্ষক আছেন। দু’জন শিক্ষকের পক্ষে অনার্সের চারটা সেশন, মাস্টার্স এবং উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়া অসম্ভব। ফলে আমরা যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে অধ্যয়নরত তারা আসলে ক্লাস পাই না বললেই চলে। শিক্ষক সংকটের কারণে আমরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।

এ বিষয়ে গণিত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক খন্দকার মামুনা বলেন, ‘আমাদের বিভাগে প্রায় ৫০০ শিক্ষার্থী থাকলেও তার বিপরীতে আমরা মাত্র দু’জন শিক্ষক আছি। এই সমস্যাটা বহুদিন ধরেই চলছে। ফলস্বরূপ কোর্স অসমাপ্ত অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্রুত শিক্ষক সংকট দূর করা গেলে শিক্ষার্থীরাও ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের জন্যও উপকার হবে। আমরা বহুবার কলেজ প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছি। কিন্তু কোন সাড়া মেলেনি।

এ সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, শিক্ষকের জন্য একাধিকবার আমরা কর্তৃপক্ষের কাছে গিয়েছি, বহুবার আমরা আবেদন করেছি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে এখানে শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন, সেটাও আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। কিন্তু এ ব্যাপারেও আমরা কোনও ইতিবাচক সাড়া পাই নি।

গণিত বিভাগে অন্তত ৮ থেকে ১০ জন শিক্ষক না থাকলে বিভাগকে সচল রাখা সম্ভব নয়। এই সংকট নিরসনে এখন প্রয়োজন সিদ্ধান্তগ্রহণকারী মহলের দৃঢ় ও দ্রুত পদক্ষেপ দেখতে চায় শিক্ষার্থীরা।তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

Tag
আরও খবর