জয়নুল আবেদিন
হে দূর আকাশের পাখি
উড়তে থাকা চিল,
তোমরা কি ওই আকাশটাকে-
রোজই দেখো নীল?
উড়তে উড়তে সবুজ ভূমি
কেমন লাগে চোখে?
তোমরা ও কি কাব্য লেখো
অন্য পাখির দুখে!
তোমরা কি ওই মেঘের দেশে
পান করেছো জল?
অবুঝ মনে ভাবনা শুধুই
বল্ না পাখি বল্।
৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ৩৪ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৬ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৪৮ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৪৮ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৭৯ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে