দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে ব্যাংক ডাকাতি, উখিয়ার ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার

বান্দরবানের রোমায় সোনালী ব্যাংক ও থানচিতে কৃষি ব্যাংক ডাকাতি ও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনার পর এবার কক্সবাজারের উখিয়ার ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার দুুপুর তিনটার দিকে উখিয়ার সোনালী ব্যাংকে পুলিশের উপস্থিতি দেখা যায়।একই সাথে উখিয়ার অন্যান্য সরকারী ও বেসরকারী ব্যাংকগুলোতেও উখিয়া থানা পুলিশের টহল দহলের উপস্থিতি দেখা গেছে।

এ বিষয়ে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে টিটিএনকে জানান, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার পর উখিয়ায় সরকারী বেসরকারী বিভিন্ন ব্যাংকের শাখায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, তাছাড়া সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাঁদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ওসি আরও জানান, উখিয়া থানা পুলিশের কয়েকটি টহলদল ভাগ হয়ে ব্যাংকগুলোর আশেপাশে ও সড়কে কঠোরভাবে টহল দিচ্ছে এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এদিকে সোনালী ব্যাংক পিএলসির উখিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন টিটিএনকে জানান, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার পর সোনালী ব্যাংক উখিয়া শাখার পক্ষ থেকে উখিয়া থানায় নিরাপত্তা জোরদারের জন্য চিঠি দেওয়া হয়, পরে থানা পুলিশ সেটি আমলে নিয়ে গতকাল (বুধবার) থেকে ব্যাংকে লেনদেন চলাকালীন উখিয়া থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত টহল শুরু করে।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার পর ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের পাশাপাশি থানা পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে থানচি উপজেলায় টাকা লুট হওয়া দুটি‌ ব্যাংকের শাখা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নূরে আলম মিনা বলেছেন, বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হবে, পাশাপাশি লুট হওয়া টাকা ও অস্ত্র উদ্ধার করা হবে।এঘটনায় একাধিক মামলা দায়ের হতে পারে বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর