দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেরিন ড্রাইভে মাদক সেবন করে বাইক চালিয়ে গুরুতর আহত দুই পর্যটক

মেরিন ড্রাইভ সড়কে মাদক সেবন করে বাইক চালিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই পর্যটক। এতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে তাদের। মাদক সেবন করে গাড়ি চালানোর বিষয়টি ডাক্তারকে জানিয়েছেন তাদের সাথে থাকা অপর এক বন্ধু।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা।ওই দু’জন পর্যটকের নাম আকাশ ও শাহদাত এবং তারা দুজনেই সমবয়সী বলে জানান তাদের ওই বন্ধু।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকার শনির-আখড়া থেকে কক্সবাজারে ঘুরতে এসে কলাতলি থেকে বাইক ভাড়া নেন দুই বন্ধু। সাথে এসেছিলেন তাদের আরও একজন বন্ধু। হঠাৎ কক্সবাজার মেরিন ড্রাইভে বেপরোয়াভাবে বাইক চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা দুইজন । পরে অপর বন্ধু, আহত আকাশ ও শাহদাতকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার অশীম শুত্রধর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম প্রেরণ করেন।

ইমার্জেন্সি মেডিকেল অফিসার চিকিৎসক অশীম বলেন, কক্সবাজার সদর হাসপাতালে আনা দুইজন পর্যটকের অবস্থা খুবই খারাপ এবং তারা মাদক সেবন করে বাইক চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তাদের অপর বন্ধু।

কক্সবাজার মেরিন ড্রাইভে এমন দুর্ঘটনা ঘটছে নিয়মিত। দুর্ঘটনাটা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই চিকিৎসক।

Tag
আরও খবর