দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁও থেকে এক কেজি আইস উদ্ধার, আটক ১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টালমেথ (আইস) সহ মোঃ তারেক নামের এক মাদক কারবারীকে আটক করার কথা জানিয়েছেন র‌্যাব ১৫।

ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য নাপিত খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ তারেক ওই এলাকার ছৈয়দ নুরের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবদুল সালাম চৌধুরী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল (বুধবার) রাতে মাদকের খবর পেয়ে মোঃ তারেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি শপিং ব্যাগসহ তারেককে ধৃত করে। পরে ব্যাগ ও দেহ তল্লাশি করে এক কেজি আইস উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মোঃ আবদুস সালাম চৌধুরী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী এ্যামফিটামিন জাতীয় কথিত ক্রিস্টাল মেথ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছে বলে স্বীকারোক্তি দিয়েছে র‌্যাবের কাছে। তাছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়সহ জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার উদ্দেশ্যে মাদক কারবারি মোঃ তারেক ভয়ংকর এ মাদকদ্রব্য আইস সংগ্রহ করেছে বলেও স্বীকার করেন।

উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে বলে জানায় র‌্যাব।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত তারেককে ঈদগাঁও থানায় সোপর্দ করেছে র‌্যাব, লিখিত এজাহার দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করবেন বলে জানান থানার ওসি।

Tag
আরও খবর