দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুলে নিয়ে যাওয়া ব্যাংক ম্যানেজারের বাড়ি কক্সবাজারে

বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনের স্ত্রী স্বামীর অপহরণের খবরে অসুস্থ হয়ে পড়েছেন।


বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা ও লুটের সময় পাশের মসজিদে ঢুকে শাখা ব্যবস্থাপককে তারাবির নামাজ থেকে মারধর করে তুলে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা।


ব্যবস্থাপক নেজাম উদ্দিনের ছোট ভাই পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বুধবার বলেন, এখনও তার ভাইয়ের কোনো সন্ধান তারা পাননি।


মঙ্গলবার রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকটির শাখায় একযোগে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করা হয় এবং অপহরণ করা হয় ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে।


এ ঘটনায় পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


মঙ্গলবার রাতে রুমার ঘটনা জানার পর বুধবার সকালে চট্টগ্রামের কর্মস্থল থেকে রুমা উপজেলা সদরে ছুটে যান এএসআই মিজানুর।


তিনি বলেন, “সকালে এসেছি। এখনো ভাইয়ের কোনো সংবাদ নেই। প্রশাসন বা অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। “


স্থানীয় লোকজনের বরাতে মিজানুর বলেন, “রাতে রুমা উপজেলা কম্পাউন্ডের মসজিদে ভাইয়া অন্যদের সাথে তারাবির নামাজ পড়ছিলেন। সন্ত্রাসীরা মসজিদে ঢুকে অনেককে মারধর করে ব্যাংকের ম্যানেজার কে তা জিজ্ঞেস করে। পরে ভাইয়াকে নিয়ে চলে যায়।“


নেজাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়তেন ফরেস্ট্রি বিভাগে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় তাদের বাড়ি। চার ভাই চার বোনের মধ্যে নেজাম পঞ্চম।


তার স্ত্রী মাইছূরা ইসফাত বান্দরবান ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজের প্রভাষক, এই দম্পতির এক ছেলে। প্রথম শ্রেণিতে পড়া ছেলেকে নিয়ে তারা রুমা উপজেলা সদরে থাকতেন।


মাইছূরা ইসফাতের মোবাইলে ফোন দেওয়া হলে, স্বজনের পরিচয় দিয়ে এক নারী বলেন, “স্বামীর অপহরণের খবরে ইসফাত শয্যাশায়ী হয়ে পড়েছেন। আমরা নেজামের কোন খবর পাইনি। প্রশাসন কখন জানাবে সে অপক্ষোয় আছি।“


জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সোনালী ব্যাংকের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ব্যাংকের ভল্ট পর্যবেক্ষণ করেন ।


পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, “এখানে ভল্টের বিষয় আছে। কিছু প্রসিডিউয়াল বিষয় আছে। সিআইডির বিষয়ও থাকতে পারে। অন্যান্য ক্রাইম সিন বিষয়ও..। ক্রাইম সীন বিষয়গুলো পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।


"সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডিআরবি জব্দ করা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।”


পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Tag
আরও খবর