দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে শ্রমিক হিসেবে আশ্রয় নিয়ে শিশু অপহরণের চেষ্টা রো*হি*ঙ্গা*দের ; জনতার হাতে আটক-২

টেকনাফ বাহারছড়ার পুরান পাড়া এলাকায় দুজন রোহিঙ্গা শ্রমিক পরিকল্পিতভাবে মালিকের শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে জনতার হাতে ধৃত হয়েছে। পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। প্রাথমিকভাবে অপহরণের দায় স্বীকার করেন ধৃতরা।


জানা যায়, মঙ্গলবার (২এপ্রিল) বিকাল ৩টারদিকে বাহারছড়া ইউপির ২নং ওয়ার্ডের পাহাড়ি পাদদেশে অবস্থিত সুপারি বাগান থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোক্তার আমিরের শিশু পুত্র ওসমান মোক্তার আমির (৪) কে স্থানীয় জয়নাল আবেদীন ও নুরুল আমিন নামের কয়েকজন যুবক খুঁজতে খুঁজতে কচুরিপানার ঝোপঝাড়ে দেখতে পায়। পরে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার পর ভিকটিম শিশুর তথ্য অনুসারে অপরাধীদের শনাক্ত করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সহায়তায় বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের নিকট স্থানান্তর করা হয়।  



অপহরণে জড়িত এসব শ্রমিকরা হচ্ছে বালুখালী ১০ নং ক্যাম্প, ব্লক এইচ-১৬ এর জাকারিয়ার পুত্র সাইফুল্লাহ (১৬) ও ১২নং ক্যাম্পের,ব্লক জে-৮ এর মো.আলীর পুত্র মোহাম্মদ রহিম (১৬)। আশ্রয়িত এসব শ্রমিকরা পূর্ব পরিকল্পিতভাবে ৬লাখ টাকা মুক্তিপণের জন্য পরিকল্পনা করেই ভিকটিমকে অপহরণ করে।


চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,” এসব রোহিঙ্গা শ্রমিক কয়েক দিন আগে কাজের বাহানা ধরে মোক্তার মেম্বারের বাড়িতে আশ্রয় নেন। পরে পরিকল্পিতভাবে শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় চেষ্টা করে তবু দিনের সূর্যের আলো থাকায় মানুষের চোখকে ফাঁকি দিতে পারেনি তাই ধরা পড়ে।”


বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান জানান,” ঘটনা সংঘটিত হওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে অপহরণকারীদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।”

Tag
আরও খবর