দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় দুস্থ রোহিঙ্গাদের মাঝে এপিবিএনের ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)।


মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সহযোগীতায় উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প সমূহে ইফতার সামগ্রী বিতরণ করেন এপিবিএন।


রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএন এর অধিনায়কের উপস্থিতিতে ক্যাম্পে আশ্রিত অপেক্ষাকৃত গরীব ও দুস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।


গরিব ও দুস্থ এসব রোহিঙ্গারা খাদ্য সামগ্রী পেয়ে খুবই আনন্দিত এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ইফতার সামগ্রী পেয়ে রহিমা বেগম বলেন, খুব ভাল লাগছে। এই রমজানে কিছু প্রয়োজনীয় ইফতার সামগ্রী দিয়েছেন পুলিশ। আমরা তাদের জন্যে মন থেকে দোয়া করব।


শফিউল আলম নামের একজন বলেন, রমজানে চাল, ডাল, ছোলা খুবই প্রয়োজনীয় সামগ্রী। আমার পরিবারের ৬ সদস্যের জন্যে এসব খুব বেশি উপকরী হবে। এপিবিএন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, অসহায়, গরীব ও দুস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে রমজান উপলক্ষে কিছু প্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে

Tag
আরও খবর