দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় ঈদ বাজার ঘিরে বিপনি বিতান ও সড়ক উপসড়কে নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ

মাহে রমজানের খুশির ঈদ ঘনিয়ে আসছে। মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য এবং ঈদ বাজার সামনে রেখে বিপনি বিতান ও সড়ক- উপসড়কে ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ।

চকরিয়া থানা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তায় কাজ করছে চকরিয়া থানার পুলিম টিম । অজ্ঞানপার্টি, মলমপার্টি, চোর, ছিনতাইকারীদের ধরতে সড়কে ও বিভিন্ন শপিংমলে নিয়োজিত রয়েছেন সাদা পোশাকের পুলিশ।

এছাড়া শপিংমলে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন পুরুষ পুলিশ সদস্যের পাশাপাশি নারী পুলিশ সদস্যরা। চকরিয়া উপজেলা সদর ছাড়াও বিভিন্ন শপিংমল বা মার্কেটগুলোতেও সন্দেহভাজনদের তল্লাশি যেমন চালানো হচ্ছে, সড়কেও বসানো হয়েছে তল্লাশি চৌকি। মানুষ যাতে যাতায়াত এবং কেনাকাটা শেষে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রমজান শুরুর আগেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছিল। ডিসি স্যারসহ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আলোচনা করে পুরো রমজান মাসে সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

 এরই প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করছি। মানুষ যেন নিরাপদে বেচাকেনা করে বাসায় ফিরতে পারে এবং কোনো ধরনের চুরি, ছিনতাই না ঘটে, সেজন্য তৎপর রয়েছে পুলিশের একাধিক ইউনিট।

Tag
আরও খবর