দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ করাতকল সিলগালা

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ ৯ করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পেকুয়া বাজারে অভিযান চালিয়ে এসব করাতকল সিলগালা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ। অবৈধ করাতকলে অভিযানের সংবাদ পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গেছে।


এসময় ভোলা খালের চর দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেয়া হয় বলে জানানো হয়েছে।


স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী রাজনৈতিক দুর্বৃত্তদের ছত্রছায়ায় এসব করাতকলগুলো পরিচালিত হত।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) জানান দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়নসহ পাহাড়ের মূল্যবান বাগানের কাঠ মজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল নদী দখলকারীর বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে এ অভিযান চলমান থাকবে।


Tag
আরও খবর