রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ডা. আব্দুল নাসের সাথে নবগঠিত চৌদ্দগ্রাম প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়.

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ডা. আব্দুল নাসের সাথে নবগঠিত চৌদ্দগ্রাম প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাথে নবগঠিত চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল (৩১ মার্চ) চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগনের সঙ্গে মতবিনিময় উপলক্ষে চৌদ্দগ্রামে আসেন তিনি।

দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি চৌদ্দগ্রামের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন। দুপুরে চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংগ্রহন করার পূর্ব মূহুর্তে নবগঠিত চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আলাপচারিতা ও ফটোসেশনে অংশগ্রহণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ অপু, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী, বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ মান্নান, দপ্তর সম্পাদক এমএ রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান মজুমদারসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।

আরও খবর