দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় র‍্যাবের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার

উখিয়ার জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে র‍্যাব। এ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতা সৈয়দ হোসেন’কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সৈয়দ হোসেন (৩৩) জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।


৩০ মার্চ শনিবার উখিয়ার জুম্মাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


র‌্যাব জানায়, জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে অবগত হয় যে, গত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব বেড়েছে। গত ২৬ মার্চ একজন অটোরিকশা মালিক র‌্যাব-১৫ এর কাছে অভিযোগ করেন যে, তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে।


এই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-১৫ এর একটি দল জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব দল চোরাই অটোরিকশাটি উদ্ধার করে এবং চোর চক্রের মূলহোতা সৈয়দ হোসেনকে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ হোসেন স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ মূল্যবান বিভিন্ন অস্থাবর সম্পত্তি চুরির সঙ্গে যুক্ত। চক্রটি প্রথমে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা টার্গেট করে এবং টার্গেটকৃত অটোরিকশা ভাড়া করে বিভিন্ন কৌশলে চুরি করে। পরবর্তীতে চুরিকৃত অটোরিকশার কাঠামো, যন্ত্রাংশ ও রং পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে।


র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, চোরাই অটোরিকশার মালিক আব্দু সোবহান কর্তৃক উখিয়া থানায় দায়েরকৃত মামলা মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর