দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র ২১ দিন পর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহকে ২১ দিন পর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল পিপিএম।


শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ অপহৃত ছয় বছরের শিশু ছোয়াদ বিন আব্দুল্লাহকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ চক্রের পুরো সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (৩১ মার্চ রবিবার) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে আর কোনো তথ্য জানান নি তিনি।


গত ৯ মার্চ টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহরণ হওয়া মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে। সে পূর্ব পানখালী এলাকার আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।


অপহরণের পর ওসি ও অপহৃত শিশুর মা নুরজাহান বেগম জানিয়েছিলেন, ৯ মার্চ সকালে ছোয়াদ বিন আব্দুল্লাহ প্রতিদিনের মত টেকনাফ উপজেলার স্থানীয় আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসায় পড়তে যায়। দুপুরে মাদ্রাসার ক্লাস শেষে বাড়ীর ফেরার পথে শিশুর মায়ের মাথা ফাটিয়ে শিশুটিকে ফুসলিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী।


 


এব্যাপারে শিশুর মা নুরজাহান বেগম থানায় লিখিতভাবে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। এতে শিশুটিকে জনৈক নারীকে অটোরিকশায় তুলে নিতে দেখা গেছে। পুলিশ ১০ মার্চ অভিযান চালিয়ে অপহরণ ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালক ও সংঘবদ্ধ চক্রের নারী সদস্যসহ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ৫ জনই রোহিঙ্গা। এর ধারাবাহিকতায় ২২ দিনে এসে পুলিশ শিশুটিকে উদ্ধারসহ পুরো চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।


Tag
আরও খবর