দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় সাহারবিল ইউপি চেয়ারম্যানের বাড়িতে র‌্যাবের অভিযান, বন্যপ্রাণী উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে ৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে র‌্যাব-১৫। গতকাল শুক্রবার (২৯ মার্চ) সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকাস্থ চেয়ারম্যানের বাড়ির ভেতরে অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে, ১টি চিতা বিড়াল, ৩টি সাদা বক, ১টি ময়না পাখি ও ১টি গন্ধগোকুল।


র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সালাম চৌধুরী বলেন, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর কোরালখালী এলাকার বাড়িতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এসময় র‌্যাব-১৫ তার বাড়ি থেকে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী উদ্ধার করেছে। ওইসময় অভিযানের বিষয়টি টের পেয়ে চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানান র‌্যাব-১৫ এর অভিযান টিমের সংশ্লিষ্টরা।


এদিকে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করা এসব বন্যপ্রাণী চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করেছে। গতকাল বিকালে এসব প্রাণী সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।


এছাড়া অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের অপরাধে চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্বাবধায়ক মাজারুল ইসলাম।


জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল বিকাল পর্যন্ত থানায় সাফারি পার্ক কিংবা র‌্যাবের পক্ষথেকে এজাহার জমা দেওয়া হয়নি। পরবর্তী সময়ে এজাহার পাওয়া গেলে এব্যাপারে মামলা রুজু করা হবে।

Tag
আরও খবর