দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় জমি বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৫ ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে

উখিয়ায় জমির বিরোধের জের ধরে সংঘর্ষে  ৫ জন গুরুতর আহত ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

২৮/৩/২০২৪ ইং (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৪ টায় উখিয়া রাজা পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘিলাতলি পাড়ার মৃত সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।

সূত্রে জানা যায়, উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীলের ছরা গ্রামের বাসিন্দা চাঁদ মিয়া ও সৈয়দ মিয়া গং রা বেশ কিছু সন্ত্রাসী লোকজন সম্মিলিত হইয়া উখিয়া সদর ঘিলাতলী পাড়ার মৃত সিরাজ মিয়ার বসতভিটাটি অসহায়ত্বের সুযোগ নিয়ে জবরদখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছিল। এই বিষয়ে জখমী(বাদী) রাজিয়া বেগমের স্বামী আহত মো: ইব্রাহিম বিজ্ঞ আদালতে (মামলা নম্বর- ২১/২০২৪ ইং) একটি মামলা দায়ের করে। মামলার বিষয়টি চাঁদ মিয়া ও সৈয়দ মিয়া গং রা জানিতে পারিলে ক্ষীপ্ত হইয়া আবারও ভাড়াটিয়া বেশ কিছু সন্ত্রাসী লইয়া ২৮/৩/২০২৪ ইং (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় জবরদখল করার মানষে জোরপূর্বক সিরাজ মিয়ার বসতভিটায় বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার স্থাপনা করতে গেলে অসহায় মৃত সিরাজ মিয়ার পরিবারের লোকজন বাধা দিলে ১নং বিবাদী চাঁদ মিয়ার পুত্র সৈয়দ হামজা(২৮) সৈয়দ মিয়ার ৪ পুত্র যথাক্রমে- হেলাল উদ্দিন (২৫) রফিক উদ্দিন (২২) জালাল উদ্দিন (৩৫) নাসির উদ্দিন (৪০) সহ ভাড়াটিয়া সংঘবদ্ধ সন্ত্রাসীরা লাঠি-সোটা লোহার রড,ধারালো অস্ত্র দিয়ে সম্মিলিতভাবে হামলা চালালে মৃত সিরাজ মিয়ার পরিবার প্রাণে বাঁচবার জন্য পালিয়ে বসত ঘরে ঢুকে পড়লে, সন্ত্রাসীরা লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মারধর করে মৃত সিরাজ মিয়ার স্ত্রী রমিজা খাতুন(৬০) পুত্র মোহাম্মদ ইব্রাহিম (৩৫) মোহাম্মদ ইসমাইল (১৯) পুত্রবধূ রাজিয়া বেগম (৩২) ও মৃত বদিউর রহমানের পুত্র আবুল বাশার (২৫) নুরুল বছর (২৮) কে গুরুতর জখমি করে এবং বাদি রাজিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে ঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে তছনছ করে দে। সবকিছু নিঃস্ব করে যাওয়ার সময় তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়।

আহতদের গুরুতর জখমী অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছ। এ বিষয়ে রাজিয়া বেগম বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

Tag
আরও খবর