দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেলিকম ব্যবসার আড়ালে উখিয়ার ফাইজুলের মাদক কারবার, রোহিঙ্গারা পায় অবৈধ সীম!

১৬০০ পিস ইয়াবা বহন করা নোহা গাড়ি সহ উখিয়ার এক চালক চট্টগ্রামে পুলিশের হাতে আটকের পর পাচারে জড়িত সিন্ডিকেট নিয়ে বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।


দীর্ঘদিন ধরে টেলিকম, হোটেল সহ বিভিন্ন ব্যবসার আড়ালে ইয়াবা কারবার চালিয়ে যাওয়া এই সিন্ডিকেটের সদস্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


গত সোমবার (২৫ মার্চ) বন্দর নগরীর পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারায় চেকপোস্ট বসিয়ে নুর হোসেন নামে উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এক চালককে আটক করে পুলিশ।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান আটক ঐ চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় রোহিঙ্গা মাদককারবারিদের সাথে সখ্যতার মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করে তার সিন্ডিকেট।


উখিয়া সদরে বিভিন্ন ব্যবসায় জড়িত সিন্ডিকেটের তিন সদস্যের ব্যাপারেও ঐ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে।


অনুসন্ধান বলছে, এই সিন্ডিকেটের অন্যতম হোতা উখিয়ার হাজী টেলিকমের স্বত্তাধিকারী রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাজী উলা মিয়ার পুত্র ফাইজুল ইসলাম প্রকাশ ফাইজুল/ ফয়সাল।


উখিয়া উপজেলায় মোবাইল অপারেটর বাংলালিংকের পরিবেশক হিসেবে কাজ করে ফাইজুলের হাজী টেলিকম।


গত বছরের জুলাইতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিটিআরসি ও র‍্যাব পরিচালিত যৌথ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ সীম, যার অধিকাংশই ছিলো বাংলালিংকের।


নাম প্রকাশে অনিচ্ছুক উখিয়ার এক টেলিকম ব্যবসায়ী জানান, " উখিয়ায় মোবাইল অপারেটরগুলোর সীম বেঁচাকেনা নিষিদ্ধ হলেও উখিয়া থানার প্রবেশদ্বারের বিপরীতে থাকা হাজী টেলিকম প্রকাশ্যে সীমের ব্যবসা করছে। "


থাইংখালীর ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আড্ডারত মুঠোফোন ব্যবহারকারী ৭/৮ জন রোহিঙ্গার সাথে কথা বলে জানা গেছে তারা প্রায় প্রত্যেকেই ০১৪ সিরিজের সীম ব্যবহার করেন। এই সিরিজটি বাংলালিংকের এবং সব সীমই বাংলাদেশীদের নামে নিবন্ধন করা।


রোহিঙ্গারা জানান, ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে তারা এই সীম গুলো সংগ্রহ করেছেন।


অভিযোগ আছে, বাংলাদেশী গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র কৌশলে ব্যবহার করে সীমগুলো নিবন্ধন করায় হাজী টেলিকম।


বিক্রয় প্রতিনিধি ও ক্যাম্প সংলগ্ন টেলিকমের দোকানের সাথে যোগসাজশে ফাইজুল সীম গুলো পৌঁছে দেন রোহিঙ্গাদের হাতে হাতে।তার বিকাশ নাম্বারে উখিয়ার সব ইয়াবা কারবারিদের লেনদেন হয়। প্রতিদিন কোটি কোটি টাকা ইয়াবার লেনদেন হয়। যা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে


রোহিঙ্গা মাদককারবারি এবং অপরাধীরাও এই সীমগুলো অনায়াসে ব্যবহার করছে এবং জাতীয় পরিচয়পত্র বাংলাদেশিদের হওয়ায় নাম্বার মিললেও তাদের শনাক্ত করতে বেগ পোহাতে হয় বলে জানান ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এপিবিএনের এক উচ্চপদস্থ কর্মকর্তা।


এসব বিষয়ে জানতে হাজী টেলিকমের স্বত্তাধিকারী ফাইজুলের সাথে তার মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Tag
আরও খবর