মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বেরোবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 28-03-2024 11:28:59 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের নেতাদের মিটিং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ছাত্রলীগের অবস্থান ও প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।


গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ ঘটিকায় পার্কের মোড় এলাকায় ছাত্রদল নেতা আল আমিনের নেতৃত্বে মিটিংয়ের আয়োজন হয়। ছাত্রদলের মিটিংয়ের কথা জানান পেয়ে সেখানে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ এনে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে বেরোবি শাখা ছাত্রলীগ। 


ছাত্রলীগ নেতা বাবুল হোসেন দেশচিত্র পত্রিকাকে জানান, "ফিটনেস বিহীন ছাত্রদল ও লাইসেন্স বিহীন শিবিরের ১৪/১৫ জন নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অস্থিতিশীল করবার উদেশ্যে গোপন বৈঠক চলাকালীন পরবর্তী ক্যাম্পাস অভিমুখী হলে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।


মূলত সাধারণ শিক্ষার্থীরা শিক্ষাবান্ধব সরকার হিসেবে সবসময়ই শেখ হাসিনাকে প্রথম চয়েস হিসেবে গ্রহন করেছে বিধায় ভরসার জায়গা থেকে শিবির ছাত্রদলের যড়যন্ত্রকে তারা প্রতিহত করেছে। 


পরবর্তীতে এমন দুঃসাহস দেখালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাঁত ভাঙা জবাব দিবে।"


বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বলেন, "ক্যাম্পাসে কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে ঠাই দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। আমরা তাদের দাত ভাঙ্গা জবাব দিব।"


বেরোবি শাখা ছাত্রদলের আহবায়ক আল আমিন বলেন, "ইফতার করে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে পার্কের মোড় এলাকায় বেরোবি ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো: আল আমিন ইসলাম, ছাত্রনেতা ইয়ামিন সহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়। ছাত্রলীগ কোনো কারন ছাড়াই এই হামলা চালায়।"


ছাত্রলীগ ও ছাত্রদলের এমন সংঘর্ষে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়।

আরও খবর