দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ইতোপূর্বে অগ্নিকাণ্ডের ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত মোট ২৪ গরীব পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা তুলে দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।


চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার বলেন, গতমাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পুড়ে যাওয়া ১৩টি পরিবার, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ৯টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।


ওইসময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার ও শীতের কম্বল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে চকরিয়া উপজেলা পরিষদের অধীনে সরকারি বরাদ্দে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১লাথ ৪৪ হাজার টাকা অর্থ সহায়তা হিসেবে বিতরণ করেছেন।

Tag
আরও খবর