টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

কিশোর গ্যাং এর হামলায় গুরুতর জখম নিউজ কাশীপুরের নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম খাঁ

সংগৃহিত

চাঁদাবাজির প্রতিবাদ করায় এবার নিউজ কাশীপুরের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খাঁ কে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং লিডার জসিম, টুটুল, আবির, কাজল, রবি, হৃদয়ের নেতৃত্বে সন্ত্রাসীরা। 


বাংলাবাজার আমবাগান এলাকায় (২৭ মার্চ) বুধবার, রাত সাড়ে নয়টার সময় ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খাঁ কে হত্যার উদ্দেশ্যে হামলা করে উক্ত সন্ত্রাসীরা। সুচিন্তানগর এলাকায় জনৈক নজরুল ইসলামের বাড়ির কাজ চলাকালীন সময় ইট-সিমেন্ট প্রদানের নামে চাঁদা দাবী করে উক্ত সন্ত্রাসীরা । ঘটনার প্রতিবাদ করলে আজ রাত সাড়ে নয়টায় তারাবীর নামাজ থেকে বাসায় ফেরার পথে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে প্রায় অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য শহীদুল ইসলামের উপর হামলা করে।। হামলায় শহীদুল ইসলামের ডান হাতের কব্জি, আঙ্গুল ও বুকের বাম পাশ মারাত্মকভাবে জখম হয়।এই সময় এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। 


শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেয়ার পর, ফতুল্লা মডেল থানায় হামলাকারী সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খাঁ পিরান গার্মেন্টস এন্ড হ্যান্ডিক্রাফটের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ এসোসিয়েশনের সদস্য। সামাজিক প্রতিষ্ঠান আলোকিত কাশীপুর এর প্রতিষ্ঠাতা, দুদু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের আজীবন সদস্য সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত। 


বিভিন্ন সময় মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সোচ্চার কন্ঠ হওয়ার তার প্রতি কিশোর গ্যাং সদস্যরা ক্ষিপ্ত ছিল বলে ধারনা করা হচ্ছে। এছাড়া কাশীপুরে পুলিশ ফাড়ি চেয়ে আন্দোলন করে তিনি সন্ত্রাসীদের চক্ষুশূলে পরিনত হয়েছেন। 


প্রতিবাদী কন্ঠস্বর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামের উপর হামলায় কাশীপুরের সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন। 


সমাজ থেকে কিশোর গ্যাং নির্মূলে প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে, সাধারণ জনগন এখন সেটাই প্র

ত্যাশা করে।


আরও খবর