দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের উপচে পড়া ভীড়

আসন্ন ২৮ এপ্রিল ঈদগাঁওয়ের ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের উপচে পড়া ভীড় জমেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

২৭ মার্চ (বুধবার) বিকেলে সরেজমিনে রিটার্নিং কর্মকর্তাদ্বয়ের কার্যালয়, কক্ষ পরিদর্শন করে দেখা যায়, ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদ প্রত্যাশীরা সারিবদ্ধ ভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে রিটার্নিং কর্মকর্তারা।

২৮ মার্চ বৃহস্পতিবার জমা দেয়ার শেষ দিন।বাচাইয়ের শেষ দিন ১ এপ্রিল, মনোনয়নপত্র বাচাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ৫ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল। ২৮ এপ্রিল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এ উপলক্ষে নানা প্রস্তুতি শুরু করেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি জানান, পোকখালী, ঈদগাঁও,জালালাবাদ ইউনিয়নে একজন, ইসলামপুর, ইসলামাবাদের জন্য একজনসহ ২ জন রিটার্নিং কর্মকর্তা থাকবে।

২৮ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হলেও ২৭ মার্চ বিকেল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে ২০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ।

উল্লেখ্য,ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জেলা ও উপজেলা নির্বাচন অফিস।

১৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এ’ বিধি ১০ অনুযায়ী ঈদগাঁও উপজেলার ইসলামপুর,পোকখালী, ইসলামাবাদ জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ইচ্ছুকদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।তারই ধারাবাহিকতায় মনোনয়নপত্র জমা নেন নির্বাচন অফিস।

Tag
আরও খবর