দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোয়াইক্যংয়ে স্বশস্ত্র পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে শিশু-কিশোরসহ অপহৃত-৮

টেকনাফের কৃষি অধ্যুষিত জনপদ হোয়াইক্যং কাঞ্জর পাড়া ও রইক্ষ্যং এলাকায় গরু চরানো এবং ক্ষেতে কাজের সময় শিশু-কিশোরসহ ৮জন অপহরণের শিকার হয়েছে।


জানা যায়, ২৭মার্চ (বুধবার) সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউপির কাঞ্জর পাড়ার করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু চরানো এবং ক্ষেতে কাজ করতে গেলে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র দূবৃর্ত্ত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় শহর আলীর পুত্র ফরিদ আলম (৩৫),লেদু মিয়ার পুত্র শাকের মিয়া ওরফে শাকিল (১৫), মোঃ বেলালের শিশু পুত্র জুনায়েদ (৭) ও মোঃ নুর (১৫), নাজির হোছনের পুত্র ইসমাইল (২৫), নুর আলীর পুত্র আক্তার আলী (২১), ঊনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকার মৃত কালা মিয়ার পুত্র ফজল কাদের (৫৫) এবং মৃত আলী আকবরের পুত্র বাবুল (৩৫) কে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণের জন্য মাথাপিছু ১/২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করছে। এই ধরনের আতংকজনক ঘটনার খবর পেয়ে র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর ভিকটিমদের পরিবারে উদ্বেগ ও আতংক বিরাজ করছে। 



ঊনছিপ্রাং এলাকার ইউপি মেম্বার রশিদ আহমদ কাঞ্জর পাড়ার ৬জনের সাথে রইক্ষ্যং এলাকার দুই কৃষক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 



হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,আমার গ্রামে গরু চরাতে ও ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু-কিশোর ও কৃষকসহ ৮জন অপহরণের শিকার হয়েছে। তাদের উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি। 


টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,এই বিষয়ে ভিকটিমদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ আমাদের অবহিত করেনি। আমরা নিজস্ব সোর্স মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠিয়েছি। 


এদিকে হঠাৎ করে রমজানের মাঝামাঝি হতে টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা জনমনে এক অজানা আতংক সৃষ্টি করেছে। তবে মুক্তিপণ দিয়ে ফিরে আসা ভিকটিমদের বর্ণনামতে এই অপকর্মে জড়িত বিভিন্ন এলাকার অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে।

Tag
আরও খবর