দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩

মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীসহ ৩জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত রিনা আকতার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় ও প্রতিবেশীরা বলছেন তারাবি নামাজের সময়েই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে।


প্রতিবেশীরা বলেছেন, রিনার স্বামী মৌলানা আবু নাছের স্থানীয় একটি মসজিদে তারাবি পড়ান। তাদের দুই ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। প্রতিদিনের মতো তারাবি শেষ করে বাসায় আসলে স্ত্রীকে মুখ বাঁধা অবস্থায় গলা কাটা বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি।




প্রতিবেশীরা জানান, লাশের পাশে আলমারি ভেঙে ফেলা হয়েছে। হত্যাকারীরা তাকে জবাই করার পর স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে বলে ধারণা তাদের। লাশের পাশে একটি রক্তাক্ত দা দেখতে পান বলেও জানান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।


আবু নাছের নিজের স্ত্রীকে নিয়ে নিজের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান, ‘নাছেরের স্ত্রী হত্যা এবং বাড়ি স্বর্ণলুটের খবর শুনে তিনি নিহতের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’


এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘নিহত গৃহবধুর স্বামী আবু নাছের ও দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে । দুই প্রতিবেশীর একজনের বাড়ি উখিয়ার কুতুপালং বলে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ তাদের রোহিঙ্গা বলে দাবি করলেও তদন্তে বেরিয়ে আসবে তাদের পরিচয় এবং এ হত্যাকাণ্ডে এদের কেউ জড়িত আছে কি না।’

Tag
আরও খবর