দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে এস আলমের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

কক্সবাজারের রামুতে এস আলম বাসের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মহিলার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ কামাল হোছেন জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা কালামিয়া বাজার এলাকায় চট্টগ্রামগামী এস আলম (চট্টমেট্টো-অ-১১-০২৬৮) পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় মহিলাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত মহিলাটির পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag
আরও খবর