দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত

শিশু অধিকার নিশ্চিত করি,সুন্দর সমাজ ও দেশ গড়ি’-এ শ্লোগানে উখিয়ায় শিশু ফোরামের বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


উখিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা শেড এর ( শিশু ফোরামের) আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।


বার্ষিক শিশু সমাবেশে শিশুর শিক্ষা, বেড়ে ওঠা, বিকাশ, সুরক্ষা, বাল্য বিবাহ, শিশুর সুরক্ষা, শিশু পাচার এবং জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। ওযার্ল্ড ভিশন উখিয়া এপি’র আর্থিক সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করায়।


অনুষ্ঠানে শিশু ফোরাম কক্সবাজার এসিও এর সভাপতি ইকরামুল হাসান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনজিওর কক্সবাজার এসি’র সিনিয়র ম্যানেজার প্রবীর চিসিক, এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম প্রমুখ।


এনজিও শেড এর মনিটরিং অফিসার সাইদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। দেশে বর্তমানে বাল্যবিয়ের হার ৫১%। বাল্য বিয়ের ফলে ১৮ বছরের আগেই ১০% শিশু প্রথম সন্তানের মা হয়। এজন্যই বাল্য বিয়ে বন্ধ করতে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যৌথভাবে ওয়ার্ল্ডভিশন সারাদেশে প্রচারাভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে।


শিশু ফোরাম গঠনের লক্ষ্য হলো শিশু-কিশোরদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলা। শিশু ফোরামের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহায়ক শক্তি। সারাদেশে বর্তমানে ৪০ হাজার শিশু-কিশোর বাল্য বিয়ে বন্ধে কাজ করছে।

Tag
আরও খবর