নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

গাজীপুরে ১৩০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।


গাজীপুরে সদরে পিকআপের পিছনের বডিতে প্লেইন শিট দিয়ে আলাদা চেম্বার তৈরি করে ১৩০ কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান(২২)নামের জনকে আটক করেছে র‍্যাব-১।এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬ শত ৩৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যা ৫টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান।

আটককৃত মেহেদী হাসান জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা এলাকার সায়েম সরকারের ছেলে।

মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জ জেলা হতে পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে কাপাসিয়া হয়ে গাজীপুরের দিকে যাচ্ছে।

এমন খবরের ভিত্তিতে আজ বুধবার দুপুরে গাজীপুর জেলার সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তার পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড ভাওয়াল ন্যাশনাল পার্কের পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।

পরে  দুপুর ১২টা ৩৫মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই পিকাআপসহ মেহেদী হাসানকে আটক করা হয়। পরে পিকাআপের(নম্বর ঢাকা-মেট্রো-ন-২০-৪৮৮৯)পিছনের বড়িতে কৌশলে লোহার এংগেল ও প্লেন শিট দিয়ে তৈরি বক্সের ভিতর হতে ১৩০ গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ,১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬শত ২৫টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।গাঁজা মুন্সীগঞ্জ থেকে এনেছে,গাজীপুর হয়ে নেত্রকোণা নিয়ে যাচ্ছিল।সে দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে মুন্সীগঞ্জ হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর