কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ভুটানের রাজা পদ্মা সেতু পরিদর্শনে যাবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2024 03:49:24 am

চারদিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ সোমবার বাংলাদেশে আসছেন। ভুটানের রাজার সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। একইসঙ্গে আরও একটি বিদ্যমান চুক্তি পুনর্নবায়ন করা হবে। সফরকালে রাজা পদ্মা সেতু পরির্দশনে যাবেন ও বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভুটানের রাজার সফরসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকারের আমন্ত্রণে ভুটানের রাজা বাংলাদেশে আসছেন। ভুটানই বাংলাদেশকে স্বাধীনতা লাভের পর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের এই সফরকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।


সোমবার ঢাকায় প্রথম দিনেই ভুটানের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও আইসিটি এবং পর্যটন খাতে নিবিড় সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া দুই শীর্ষ নেতার বৈঠকে কানেকটিভিটি বিষয়ক বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক উদ্যোগে সমন্বিত সহযোগিতা, কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ট্রানজিট চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি, বিদ্যুৎ খাতে ভারতকে সঙ্গে নিয়ে জলবিদ্যুৎ উৎপাদন ও বিনিয়োগের ত্রিপক্ষীয় সহযোগিতার প্রস্তাব এবং স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে এগিয়ে নিতে চায় দুই দেশ। রাজার সফরে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁর সফরে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। এ ছাড়া ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা। একইসঙ্গে ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক সমঝোতা সই। এ ছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি পুনরায় নবায়ন করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। রাজার সফরসূচিতে বলা হয়েছে, চলতি সফরে আগামী ২৭ মার্চ রাজা বাংলাদেশের উন্নয়ন দেখতে পদ্মা সেতু পরিদর্শন করবেন।


একই দিন তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন। এ ছাড়া আগামী ২৮ মার্চ রাজা কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন। এর পর বিকেলে সোনাহাট স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গার্ড অব অনার প্রদানের মাধ্যমে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁকে বিদায় জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুটানের রাজাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। হযরত শাহজালাল বিমানবন্দরে রাজাকে গার্ড অব অনার প্রদান করা হবে। ভুটানের রানি, তাঁর পরিবারের সদস্যরা, ভুটানের সরকারের মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী থাকবেন। শোভাযাত্রাসহকারে রাজাকে হোটেলে নিয়ে আসা হবে। জানা গেছে, ৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই প্রথম কোনো ভিআইপির সফর। ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ২৬ মার্চ ভুটানের রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন রাজা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের রাজার সফরে বেশ কিছু উপহার দেওয়া হবে। এসবের মধ্যে রয়েছে- আগামী বছর থেকে ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে বরাদ্দকৃত আসন ২২ থেকে বাড়িয়ে ৩০-এ উন্নীতকরণ, প্রতিবছর ভুটানের ফরেন সার্ভিস অফিসারদের জন্য বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে দুটি আসন বরাদ্দ, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক ভুটানে একটি কূটনীতিক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় কারিগরি সুবিধা প্রদান, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে ভুটানের কৃষিবিষয়ক কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে বছরব্যাপী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হবে।


আরও খবর



deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে