দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সাবেক আরসা সন্ত্রাসী, রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস, জনমনে আতংক সৃষ্টিকারী এবং ইয়াবা ব্যবসায়ী জসিমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,উখিয়া উপজেলার

বালুখালী ৯নম্বর ক্যাম্পের, ব্লক-বি/৮ এর বাসিন্দা

মোহাম্মদ ফিরুজের ছেলে মোহাম্মদ জসিম (৩৩)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।


তিনি জানান, গত শনিবার (২৩ মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুখালী পানবাজার এলাকায় এক ইয়াবা ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক উক্ত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার আইওম (IOM) এর বাশেঁর গুদামের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত করতো। ধৃত আসামীকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি আসছে বলেও জানায়। অদ্য উপরোল্লিখিত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর