দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলায় কনস্টেবল নিয়োগ পেয়েছে ৫৮ নারী-পুরুষ

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে নিয়োগ যোগ্য শূন্যপদে কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৮ জন নারী-পুরুষ নিয়োগ পেয়েছে। যার মধ্যে ৫২ জন পুরুষ ও ৬ জন নারী।

শনিবার (২৩ মার্চ) পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম পুলিশ লাইন্স ড্রিলশেডে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নাম ও ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ ।

উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৫৪৩ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। তন্মধ্যে ১৯৬৯ জন অংশগ্রহণ করেন । শারীরিক উপযুক্ততা প্রমাণে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET) শেষে ৪৯৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন । তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৮ জন নিয়োগ পায়।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ সদস্যরা অশ্রুসিক্ত কন্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । আজ আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। পুলিশের এই চাকরি পেতে আমার কোনো অসৎ উপায় অবলম্বন করতে হয়নি। নিজের যোগ্যতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। কোনো তদবির ও সুপারিশ লাগেনি । সবাই আমাদের জন্য দোয়া করবেন । আমরা আজ খুবই আনন্দিত ও কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ ।

শেষে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।

Tag
আরও খবর