আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব সাতক্ষীরায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা লাখাইয়ের ৩দিনের জন্য বসেছে পশুর হাট,চাহিদা মাঝারি সাইজের গরু। গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির

গ্রেফতারকৃত সন্ত্রাসী মানিক ও তার পরিবারের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

গ্রেফতারকৃত সন্ত্রাসী মানিক ও তার পরিবারের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে  মানববন্ধন

স্বর্ণের প্রলোভনে শত শত পরিবারের অর্থ আত্মসাৎ, সর্বস্ব হাতিয়ে নিয়ে নিজ গৃহে নারীদের ধর্ষণ, সন্ত্রাসী কায়দায় গৃহবন্দী করে মারধর, জোরপূর্বক অস্ত্র দিয়ে ছবি তুলে ব্ল্যাকমেইল‌ এবং চসাসের সমাজ সেবা সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ ফিরোজ উদ্দিনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হামলা ও নগদ ৬ লাখ টাকা আত্মসাৎ করে ১৮ মামলার কুখ্যাত সন্ত্রাসী মানিক ও তার পরিবার।

এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভুক্তভোগী পরিবারগুলোর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় চত্বরে বিকাল ৩ টা  থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী, সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম ও সমাজ উন্নয়ন কর্মী প্রণবরাজ বড়ুয়া।


ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, বাঁশখালীর মানিক ও তার পরিবার একই প্রক্রিয়ায় সকলকে জিম্মি করেছে। প্রথমে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজ বাড়িতে সপরিবারসহ আমন্ত্রণ জানিয়ে জোরপূর্বক আটকিয়ে মারধর ও ধর্ষণসহ টাকা আদায় করতো চক্রটি। চক্রটি দীর্ঘদিন যাবৎ একই কায়দায় অপরাধ করে আসলেও পুলিশ ও প্রশাসন একাধিকবার অভিযান করেও তাকে আটক করতে পারেনি। অবশেষে বাঁশখালী থানা থাকে আটক করতে সক্ষম হন। আমরা গ্রেফতারকৃত এই আসামি ও তার পরিবারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আমাদের রাষ্ট্রীয় একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমরা ন্যায় বিচার পেতে পারি।

ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ ফিরোজ উদ্দিন, হাজেরা বেগম, মুকুল কান্তি শীল, মোহাম্মদ মিরাজসহ আরো অনেকে।

Tag
আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১০ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে