দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ, সতর্ক কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বিপরীতে নাফ নদীর মিয়ানমারের জলসীমায় দেশটির একটি যুদ্ধাজাহাজ দেখা গেছে।


বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জাহাজটি দেখতে পান শাহপরীর দ্বীপ সীমান্তের বাসিন্দারা।


এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে বাংলাদেশ অংশ যেমন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অবস্থান করে, ঠিক তেমনি মিয়ানমার অংশেও সেই দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থাকে। তবে বাংলাদেশের জাহাজের চেয়ে মিয়ানমারের জাহাজগুলো আকারে ছোট। আর বৃহস্পতিবার সেন্টমার্টিনে ঝড়ো হাওয়া বয়ে যায়, যার কারণে হয়তো বঙ্গোপসাগর থেকে অবস্থান সরিয়ে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজটি শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমার অংশে অবস্থান নিয়েছে। এর আগেও অনেকবার মিয়ানমারের জাহাজ ওই জায়গায় অবস্থান নিয়েছিল।


লে. তাহসিন বলেন, মিয়ানমারের যুদ্ধজাহাজটি নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে। তারপরও কোস্ট গার্ড সতর্ক অবস্থায় রয়েছে এবং বিষয়টি মনিটরিং করা হচ্ছে।


টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফ নদীতে একটি জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কীসের জাহাজ জানা যায়নি। আর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।


টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টারশেলের গোলার বিকট শব্দ শোনা যায়। এরপর গত কয়েক দিন ধরে তেমন কোনো শব্দ শোনা যায়নি।

Tag
আরও খবর