মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রিজার্ভ কমে ২০ বিলিয়নের নিচে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 05:17:33 am

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের নিচে অবস্থান করছে। গত মাসের শেষদিকে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারে ওঠে। মার্চের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনাবাবদ ২৯ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ আবার ২০ বিলিয়নের নিচে নেমে আসে। 


এরপর বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করে রিজার্ভ আবার বাড়িয়ে ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। এখন আবার তার নিচে নেমে গেছে। 


সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৯৯ কোটি ডলার। গত ২৯ ফেব্রুয়ারি নিট রিজার্ভ ছিল ২ হাজার ৫৭ কোটি ডলার। এ হিসাবে রিজার্ভ কমেছে ৫৮ কোটি ডলার। গত বৃস্পতিবার দিনের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫২৫ কোটি ডলার। ২৯ ফেব্রুয়ারি তা ছিল ২ হাজার ৫৭৬ কোটি ডলার। আলোচ্য সময়ে গ্রস রিজার্ভ কমেছে ৫১ কোটি ডলার।


এদিকে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রোজা ও ঈদ উপলক্ষ্যে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে। মার্চ ও এপ্রিলেও বাড়বে।  

এতে রিজার্ভে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া আমদানিও কমেছে। বৈদেশিক ঋণের প্রবাহ আবার বাড়তে শুরু করেছে। এতে ডলারের প্রবাহও কিছুটা বেড়েছে।


তবে রোজায় রেমিট্যান্স বাবদ প্রবাসীরা নগদ আকারে হুন্ডিতে ডলার পাঠাচ্ছেন বেশি। ফলে কার্ব মার্কেটে ডলারের দাম কমে গেছে। ব্যাংকেও রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ডলারের দাম কিছুটা কমেছে। 


কারণ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর চাপ বেড়েছে। যে কারণে ডলারের দাম কিছুটা কমেছে। তবে এই দাম কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল দরকে কোনো প্রভাবিত করছে না। কারণ কেন্দ্রীয় ব্যাংক বা বাফেদার নির্ধারিত দাম এখন সর্বোচ্চ ১১০ টাকা। ওই দামে ব্যাংকে ডলার বেচাকেনা হচ্ছে না বললেই চলে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আগামী মে মাসের আগে বড় ধরনের কোনো দেনা একসঙ্গে শোধ করতে হবে না। ফলে রিজার্ভের ওপর মে মাসের আগে বড় কোনো চাপ আসবে না। এর মধ্যে জ্বালানি তেল আমদানি বাবদ আইডিবি থেকে ট্রেড ক্রেডিট বাবদ ৫০ কোটি ডলার পাওয়া গেলে জ্বালানি তেল আমদানিতে নতুন ডলারের জোগান দিতে হবে না। 


এছাড়া আইএমএফের তৃতীয় কিস্তি ও বিশ্বব্যাংকের ঋণের একটি কিস্তি সামনে বকেয়া রয়েছে। বাজেট সহায়তা বাবদও বিশ্বব্যাংক থেকে কিছু ঋণ পাওয়া যাবে। সেগুলো নিয়ে আলোচনা চলছে। সূত্র: সোনালী নিউজ 

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে