দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হ্নীলা ইউনিয়নে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে এনজিও সংস্থা মুক্তির উদ্যোগে স্থানীয় সরকারের সাথে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মীয় রীতিনীতি মেনে শালীনতার মধ্য থেকে প্রত্যন্ত এলাকার নারীদের সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 


২১মার্চ সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তির উদ্যোগে স্থানীয় সরকারের সাথে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন এনজিও প্রতিনিধি অক্সফার্ম প্রটেকশন অফিসার সুবীর কুমার কর, উত্তরণের পারভেজ মোশারফ।




নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন মুক্তি কক্সবাজারের প্রকল্প সমন্বয়কারী ফয়সাল বারী, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তির এডভোকেসী অফিসার দীপা সমদ্দার, কমিউনিটি ফ্যাসিলিটেটর আক্তার কামাল, হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, (১,২ ও ৪নং ওয়ার্ডের সংরক্ষিত) মহিলা মেম্বার রাহামা বেগম, (৩,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত) মহিলা মেম্বার নাসরিন পারভীন কবির, উপসহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ারসহ নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উপকারভোগী মহিলা সদস্যগণ।


 


উপস্থিত বক্তারা এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এলাকার সরকার ও জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এই প্রকল্প আরো সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়। 

Tag
আরও খবর