দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় হত-দরিদ্রদের চাল নিয়ে ডিলারের ছলচাতুরী

কক্সবাজারের পেকুয়ায় হতদরিদ্রদের জন্য ন্যাযমূল্যে চাল বিতরণে এক ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। পেকুয়া সদর ইউনিয়নের ১, ৩ ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মো. সেকান্দর আলী গত ১৯ মার্চ সূলভ মূল্যে সুবিধাভোগীদের চাল বিতরণ করেন। বিতরণকৃত ওই চাল খুবই নিম্নমানের বলে জানায় ১নং ওয়ার্ডের বেলাল উদ্দিন, নুরুল আব্বাস ৩ নং ওয়ার্ডের আলতাফ উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ আরও অনেক সুবিধাভোগী।


গোঁয়াখালী এলাকার সুবিধাভোগী নুরুল আব্বাস বলেন, সেকান্দর সওদাগর প্রায় সময় চালের বস্তা পালটে নিম্নমানের চাল দেয় আমাদের। মূলত তাঁর নিজস্ব একটি চালের দোকান আছে। সেখানে আমাদের জন্য বরাদ্দকৃত চালগুলো নিয়ে যায়। সেখান থেকে নিম্নমানের চাল এনে আমাদের দেয়।


এদিকে নিম্নমানের চাল দেওয়ায় বুধবার সুবিধাভোগীরা চালের বস্তা নিয়ে ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান এ ব্যাপারটি উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে অবগত করেন। ইউএনও সরেজমিন পরিদর্শন করে চালগুলো জব্দ করেন।


এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, সুলভমূল্যের এক ডিলার সুবিধাভোগীদের নিম্নমানের চাল বিতরণের খবর পেয়ে পেকুয়া ইউনিয়ন পরিষদে যায়। বিতরণ করা চালগুলো আসলেই অনেক বেশি নিম্নমানের। পরে চালগুলো জব্দ করা হয়েছে। চালের এ কেলেঙ্কারির সাথে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


অন্যদিকে নিম্নমানের চাল বিতরণের দায় নিতে নারাজ পেকুয়া সুলভমূল্যের চাল বিতরণ কার্যক্রমের ট্যাগ অফিসার মোস্তফা জামান। তিনি বলেন, কোন মানের চাল বিতরণ করা হচ্ছে তা দেখার দায়িত্ব আমার না। আমার কাজ হলো চালগুলো যথাযথভাবে বিতরণ হচ্ছে কিনা তা দেখা। চাল ভালো-খারাপের বিষয়টি গুদাম কর্মকর্তাই ভালো জানবে।


এ বিষয়ে জানতে চকরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


অভিযুক্ত ডিলার মো. সেকান্দর আলী বলেন, গুদাম থেকে যা এসেছে তাই আমি বিতরণ করেছি। এবারে কিছু চাল নিম্নমানের পড়েছে। ইউএনও সাহেব নিম্নমানের চালগুলো রেখে দিয়ে সুবিধাভোগীদের ভালো মানের চাল দিতে বলেছে। এখন তাই করতেছি।


Tag
আরও খবর