দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় ২ হাজার লিটার অকটেনসহ গ্রেফতার ২

কক্সবাজারের উখিয়ার দক্ষিণ ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে অকটেন পাচারকালে বিপুল পরিমাণ অকটেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।


এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৯০ লিটার অকটেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অকটেনের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ছত্রিশ হাজার দুইশত টাকা। এছাড়া পাচারে জড়িত থাকার অভিযোগে দুইটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।


মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্ল্যাহ (৩৫) ও উখিয়ার কোটবাজার এলাকার দিপু বড়ুয়া (৩৫)।


র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে চোরাকারবারী দু’টি ডাম্পার যোগে জ্বালানী তেল অকটেন উখিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানী দিয়ে সাগর পথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পাচার কাজে ব্যবহৃত দু’টি ডাম্পার গাড়ি (চট্ট-মেট্রো-শ-১১-৩৭৪৯ এবং চট্ট-মেট্রো-শ-১১-২০৬৭) জব্দ করা হয়। এছাড়া দুই পাচারকারী গ্রেফতারসহ ৪২টি ড্রামে সর্বমোট ১৮৯০ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দল। উদ্ধারকৃত অকটেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৬ হাজার ২৫০ (দুই লাখ ছত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত দু’জনই জব্দকৃত ডাম্পার গাড়ি দু’টির হেলপার এবং গাড়ি দু’টির চালক র‌্যাবের চেকপোস্টের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় বলে জানায়। এছাড়াও জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অকটেন পাচারের মূলহোতা ও চালকদের নাম-ঠিকানা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। অকটেন পাচারের মূলহোতা বিভিন্ন পেট্রোল পাম্প হতে পাইকারি দামে অকটেন ক্রয় করে পলাতক চালকরা পরস্পর যোগসাজসে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য সমুদ্রের বিভিন্ন চ্যানেল পর্যন্ত নিয়ে যেতো। পরবর্তীতে সাগর পথে মিয়ানমারে পাচার করে আসছিল বলে জানা যায়।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

আরও খবর