বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন তিন লক্ষ টাকা জ‌রিমানা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন তিন লক্ষ টাকা জ‌রিমানা 


খাগড়াছড়ির রামগড় উপ‌জেলায় ইজারা ব্যতীত  অবৈধভাবে বালু উত্তোলনের দা‌য়ে ওমর শরীফ (৩২) না‌মের এক ব্যক্তিকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার( ১৯ মার্চ) রামগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের হাতির খেদা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা ক‌রে উপ‌জেলা সহকারী ক‌মিশনার( ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ জ‌রিমানা ক‌রেন।একইসা‌থে‌ উ‌ত্তো‌লিত বালু ও বালু উত্তোলন এবং পরিবহনের সরঞ্জামাদি জব্দ করা হয়। মোবাইল কোর্ট সূ‌ত্রে জানা যায়,অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পে‌য়ে সেখা‌নে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।মোবাইল কোর্ট পরিচালনা কালে পাইপসহ বালু উত্তোলনের দুটি মেশিন, একটি এস্কেভেটর, উত্তোলিত বালু পরিবহনের জন্য বালু বোঝাই একটি ট্রাক এবং প্রায় ৫০০০ ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযুক্ত ওমর শরীফ (৩২), পিতা- মো: এরশাদ উল্ল্যাহকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড; অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে খালাস দেয় আদালত।পাইপসহ জব্দকৃত বালু উত্তোলনের মেশিন দুটি এবং বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি রামগড় থানার সংশ্লিষ্ট উপপরিদর্শকের নিকট জিম্মায় দেওয়া হয় এবং এস্কেভেটর ও ৫০০০ ঘনফুট বালু স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হ‌য়ে‌ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে অর্থদণ্ড দেয়া হয়েছে।অর্থদণ্ড বাবদ আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাস‌নের অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর