দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুর গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান; ৭টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ১

কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭টি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও গান পাউডারসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শনিবার (১৬ মার্চ) বিকেলে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার মনসুর পাশের বাইশারী ইউনিয়নের থিমছড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি টিম ভোর রাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপারা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব টিম জানতে পারে যে ঘোনারপাড়ার মো: নুরুল আবছারের আস্তানায় কতিপয় দুষ্কৃতিকারী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এ সময় র‌্যাব দলের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত আবছার পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও অস্ত্র কারবারি মনছুর আলমকে (২০) গ্রেফতার করে র‌্যাব। পরে ওই আস্তানা তল্লাশি করে ১টি এলজি ৬টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২০০ গ্রাম গান পাউডার এবং অস্ত্র বিক্রয়লব্ধ ২ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনছুর আন্তঃজেলা ডাকাত সর্দার ও অস্ত্র কারবারি নুরুল আবছার ওরফে ডাকাত আবছারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে কাজ করে বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত মনছুর ও পলাতক আসামি পরস্পর পরস্পরের সহযোগীতায় বিভিন্ন মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ এবং নিজেদের হেফাজতে মজুদ করে থাকেন।

এ সকল অস্ত্র-গোলাবারুদ নিজেদের ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারসহ দীর্ঘদিন যাবৎ কক্সবাজার শহর এবং শহরের পাশের এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদ বিক্রি করে বলে জানায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মনছুর আলম এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর