চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

চবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুসম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 01:45:43 pm


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ডি-ইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা ১৬ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০:১৫ থেকে ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্যদ্বয় চবি কেন্দ্রে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ডি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, জয়েন্ট কো-অর্ডিনেটর ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জয়েন্ট কো-অর্ডিনেটর ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, চবি বরিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিবছরের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষাসমূহ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুসম্পন্ন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্যদ্বয় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। একইসাথে এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় চবি বিভিন্ন ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটরবৃন্দ, জয়েন্ট কো-অর্ডিনেটরবৃন্দ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, হলসমূহের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও মাননীয় উপ-উপাচার্যদ্বয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো অন্য সকল ইতিবাচক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, কার্যকর ভূমিকা এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।


উল্লেখ্য, প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাসমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রামস্থ ৫টি কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরস্থ ৫টি স্বনামধন্য কলেজ কেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ডি-ইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা সুসম্পন্ন হওয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষার মূল অংশ তথা তত্ত্বীয় অংশ সম্পন্ন হয়েছে। চবি ভর্তি পরীক্ষার ফলাফলসমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) পাওয়া যাবে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে