দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটি কোটি টাকা রাজস্ব আয় হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি উখিয়ার হাট-বাজারে

কক্সবাজারের উখিয়ার ১০টি হাটবাজার ইজারা প্রদান করে ১৪৩০ বাংলা সনে ১২ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ১০৫ টাকা সরকার রাজস্ব আয় করলেও কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি হাট বাজার গুলোতে। তৎ মধ্যে হাটবাজার ইজারা সম্পন্নের মাধ্যমে ৯ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৮৮৪ টাকা রাজস্ব আয় করে উখিয়া উপজেলা প্রশাসন। ভ্যাট ও ট্যাক্স বাবদ রাজস্ব আদায় করা হয় ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ২২১ টাকা।


চলতি বছর সর্বোচ্চ দামে ইজারা হয়েছে বালুখালী বাজার। বাজারটি ৩ কোটি ৩০ লাখ ৭৩০ টাকায় ইজারা হয়েছিল। উখিয়ার ১০টি হাটবাজার ইজারার মাধ্যমে প্রতি বছর সরকার বিপুল পরিমাণে রাজস্ব পেয়ে থাকে।


উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানান যায, ১৪৩১ বঙ্গাব্দের জন্য উখিয়া উপজেলার ১০ টি হাট বাজারের ইজারা দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে হাইকোর্টের নির্দেশে চলতি বছর সর্বোচ্চ মুল্যে ইজারা সম্পন্ন হওয়া বালুখালী বাজারের ইজারা কার্যক্রম আপাতত / সাময়িক ভাবে বন্ধ রয়েছে।


চলতি বছর ইজারা সম্পন্ন করা ১০টি বাজার হলো পালংখালী বাজার, বালুখালী বাজার, কুতুপালং বাজার, দারোগা বাজার, কোটবাজার, ভালুকিয়া বাজার,পাতাবাড়ী বাজার, মরিচ্যা বাজার, রুমখাঁ বাজার ও সোনারপাড়া বাজার।


উখিয়া ইতিহাস ঐতিহ্যের সাথে বাজার গুলোর চমৎকার সমন্বয় থাকায় উক্ত ১০টি বাজারের ইজারা থেকে বিপুল পরিমাণে রাজস্ব পেয়ে থাকে সরকার। কিন্তু সে তুলনায় দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলার হাটবাজার গুলোতে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। যার কারনে অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার কারনে নিত্যদিন কেনাকাটা করতে গিয়ে স্থানীয় জনসাধারণের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় চরম ভাবে। এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কোন মাথাব্যাথা নেই।


স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিবছর হাটবাজার সিন্ডিকেটের সদস্যরা নেগোসিয়েশনের মাধ্যমে প্রতিবছর কয়েক কোটি টাকা সরকারকে রাজস্ব বঞ্চিত করে।


চলতি, ১৪৩০ বাংলা সনে হাটবাজার সিন্ডিকেটের সদস্যরা নেগোসিয়েশনের মাধ্যমে কুতুপালং বাজারে সাড়ে ৭২ লাখ টাকা রাজস্ব বঞ্চিত করেছে সরকারকে। কুতুপালং বাজার ১৪২৯ বাংলা সনে ইজারা ছিলো ভ্যাট ও ট্যাক্সসহ ২ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। ১৪৩০ বাংলা সনে নেগোসিয়েশন সিন্ডিকেটের মাধ্যমে তা কমিয়ে নিয়ে আসেন ২ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকায়।


চলতি, ১৪৩০ বাংলা সনে হাটবাজার সিন্ডিকেটের সদস্যরা নেগোসিয়েশনের মাধ্যমে দারোগা বাজারে ২৮ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব বঞ্চিত করেছে সরকারকে। দারোগা বাজার ১৪২৯ বাংলা সনে ইজারা ছিলো ভ্যাট ও ট্যাক্সসহ ১ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার টাকা। ১৪৩০ বাংলা সনে নেগোসিয়েশন সিন্ডিকেটের মাধ্যমে তা কমিয়ে নিয়ে আসেন ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা।


চলতি, ১৪৩০ বাংলা সনে হাটবাজার সিন্ডিকেটের সদস্যরা পাতাবাড়ী বাজারে ১৮ হাজার টাকা রাজস্ব বঞ্চিত করেছে সরকারকে। ১৪২৯ বাংলা সনে ভ্যাট ও ট্যাক্সসহ ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ১৪৩০ বাংলা সনে সিন্ডিকেটের মাধ্যমে তা কমিয়ে নিয়ে আসেন ১ লাখ ৯৪ হাজার ১২৫ টাকা।


উল্লেখ্য,১৪২৮ বাংলা সনে পাতাবাড়ী বাজারের ইজারা মূল্য ছিলো ভ্যাট ও ট্যাক্সসহ ১১ লাখ ২৫ হাজার টাকা। হাটবাজার সিন্ডিকেটের সদস্যরা নেগোসিয়েশনের মাধ্যমে তা কমিয়ে এখন মাত্র ২ লাখ টাকায় নিয়ে এসেছে। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম।

Tag
আরও খবর