দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহপরীরদ্বীপে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের শাহপরীরদ্বীপ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিম দিকে পশ্চিমপাড়া ঘাট নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ৫ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমপাড়া ঘাটের দিকে আসতে দেখে।


টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা থেকে লাফিয়ে ঘাট এলাকায় মানুষের ভিড়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লিখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত নৌকাটিও আটক করা হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর