দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন জুয়াড়ী রোহিঙ্গা আব্দুল্লাহ তার এজেন্টে ফতুর হাজারো যুবক!

উখিয়া উপজেলার সর্বত্র এক ভয়াবহ নেটওয়ার্কের নাম (অনলাইন জুয়া) ওয়ানএক্স বিট'র ছায়াতলে হাজারও ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জিবন ধবংস করছে মাষ্টার এজেন্ট ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আব্দুল্লাহ। 


পুরো রাজাপালং ইউনিয়ন অনলাইন ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আব্দুল্লাহর মাধ‌্যমে একাধিক উপ-এজেন্ট'র মাধ্যনে জুয়ার টাকা লেনদেন করার অভিযোগ উঠেছে। এই অনলাইন জুয়ার প্রভাবে টাকা যোগাড় করতে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে স্থানীয় ছাত্র, যুবকরা ও রোহিঙ্গারা। আবার অনেকেই জুয়ার টাকা যোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ছে অপহরণ ও খুনের ঘটনায়ও যা দুঃখজনক। এই অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট নুরুল রোহিঙ্গা আব্দুল্লাহ'কে গ্রেফতারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কুতুপালং এর সুশীল সমাজ ও ক‌্যাম্পে বসবাসরত একাধিক রোহিঙ্গারা । 


অনলাইন ক‌্যাসিনোতে আসক্ত হয়ে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জড়াচ্ছে এসব অনলাইন জুয়ায়। এই অনলাইন জুয়া বন্ধ না করলে স্কুল পড়ুয়া ছাত্র ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এক সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হবে বলে আশকা করছেন সুশীল সমাজ। 


 অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এমন কয়েকজন এ প্রতিবেদককে জানান, অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট রোহিঙ্গা আব্দুল্লাহ'র কাছ থেকে আমরা টাকা দিয়ে আইডি রিচার্জ করি। ওর হোয়াটসআপ-এ টাকা বিকাশ ও নগদের মাধ‌্যমে পাঠালে সে আমার- আমাদের টাকা লোড করে দেয়। আর আমরা যদি খেলে টাকা পাই তাহলে তার এজেন্ট উইড্রো করলে সে আমাদের বিকাশ কিংবা নগদে ভরে দেয়।


অন‌্যদিকে স্থানীয় এক কলেজ পড়ুয়া ছেলে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, অনলাইন ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আব্দুল্লাহ এখন ক‌্যাসিনো সম্রাট হিসাবে নিজেকে প্রতিষ্টা করে ফেলেছে। জমননে এখন একটাই প্রশ্ন এভাবে যুবক ও ছাত্রদের জীবন নষ্ট করার দুঃসাহস সে কেমনে পেলো?।


 তিনি আরো বলেন, ক‌্যাসিনো সম্রাট অনলাইন জুয়াড়ী রোহিঙ্গা আব্দুল্লাহ'কে গ্রেফতার করতে র‌্যাব ও থানা পুলিশের কাছে আমরা জোর দাবী জানাচ্ছি। 


কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সফল ব্যবসায়ী, তরুন সমাজ সেবক ও যুবনেতা রুবেল (সও:) এ প্রতিবেদককে বলেন, অনলাইন জোয়ায় জড়িত সকল ব‌্যক্তিই খারাপ মানুষ। এসব জোয়ায় উৎসাহ দেওয়া ব‌্যক্তিগুলো এজেন্ড হিসাবে নিরিহ মানুষের লোভ লালসায় ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদেরকে অবশ‌্যই আইনের আওয়ায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন‌্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন কুতুপালং বাজারের এই ব‌্যবসায়ী নেতা। 


রাজাপালং ইউপি সদস‌্য ৯নং ওয়ার্ড(কুতুপালং) ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, সর্বত্র বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি হওয়া ব‌্যক্তিদের সংখ‌্যা এবং নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এসব অনলাইন জোয়ার এজেন্ডদেরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন।

Tag
আরও খবর