দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ষণ মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফের কোয়েনছরিপাড়া এলাকা থেকে ছয় বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী এবং রামুর জোয়ারিয়ানালায় পৃথক আরেকটি অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১৫।


র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


গ্রেফতারকৃতরা হলেন, শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো.ফারুক। চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী সেনোয়ার বেগম, কক্সবাজার পৌরসভার ফিশারি ঘাট এলাকার নেজাম উদ্দিনের স্ত্রী রোকসানা।


র‍্যাবের দাবি, গত ১৩ মার্চ আনুমানিক সাড়ে ৩টার সময় র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর আভিযানিক দল টেকনাফের কোয়েনছরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছয় বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী ফারুক’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গত ১২ মার্চ ভোর সাড়ে ৫টার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূরপাড়া এলাকাস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক বিরোধী পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে সেনোয়ারা বেগমের কাছ থেকে ৪ কেজি এবং রোকসানার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় এবং ধর্ষণ মামলার আসামী ফারুককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রশিদা বেগম এর ৬ বছর বয়সী মেয়ে ধর্ষণের শিকার হয়।


আরও খবর