দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমি থেকে বালু লুটের সময় বাধা ; চকরিয়ায় রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

 চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাবউদ্দিনকে (৬৬) কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড দিগরপানখালী এলাকায় এ ঘটনা ঘটে। 


আহত শাহাবউদ্দিন ফাসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার জহির আহমদ সিকদারের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের তিনবারের সদস্য নির্বাচিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।



আহত সাহাব উদ্দিন সিকদারকে ঘটনার পর পর স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 



আহত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের পরিবার সদস্যরা অভিযোগ করে জানান, একই এলাকার মো. কালুর ছেলে ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আবদুল হক মানিক এর সাথে শাহাব উদ্দিনের জমি নিয়ে বিরোধ রয়েছে। উল্লেখিত জমি নিয়ে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাতের আঁধারে বিরোধীয় জমি থেকে মানিক মেম্বার ডাম্পার গাড়ি নিয়ে বালু ভরাট করতে গেলে বাঁধা দেয় শাহাবউদ্দিন সিকদার। এসময় মেম্বার মানিকের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত হয় শাহাবউদ্দিন। 


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। 

আরও খবর