কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নওগাঁয় বিদ্যুতের আগুনে বসতঘর আগুনে পুড়ে ছায়

বসতঘর পুড়ে ছায়

নওগাঁয় বিদ্যুতের আগুনে ভস্মীভূত বসতঘর


নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের নামা হাতাস গ্রামে বিদ্যুতের তার থেকে আগুন লেগে একটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনের ঘরে থাকা নগদ অর্থ সোনা চান্দী জমির দলিলসহ আসবাপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার দুপুর ১২টার সময় সদর উপজেলার নামা হাতাস খাড়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেণ আনেন। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক কুরানো বাবু জানান। 

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি আরও জানায়, মঙ্গলবার দুপুর ১২ বারোটার দিকে টিনের ঘরের সাথে লেগে থাকা ২৪০ ভোল্টেজ আবাসিক লাইনের বিদ্যুতের ড্রপ তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।


সাহায্যকারী জাহিদুলসহ প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে যখন এখানে আসি তখন দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।  বিদ্যুৎতের আগুনে নগদ অর্থ সোনা চান্দী জমির দলিলসহ আসবাপত্র পুড়ে যাওয়ার কারণে তার পরিবার এখন চরম ক্ষতিগ্রস্ত। 

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা আর্থিক সহায়তা প্রদান করে এই দুঃসময়ে পাশে দাঁড়ালে হয়তো পরিবারটি বেচে থাকার আসা খুঁজে পাবে তাই সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।


সব হারিয়ে সর্বশান্ত কুরানো বাবুর স্ত্রী ববি রাণী জানান, আমার স্বামী অন্যের জমিতে দিনমজুর খাটে। সকালে বের হয়ে যায়। আমি সকালে খড়ি আনতে বিলে যায়, বিল থেকে খড়ি নিয়ে এসে বাচ্চাকে গোছল করানোর সময় খবর পেয়ে ছুটে এসে দেখি আমাদের বসতঘর আগুনে পুড়ছে। ঘরে থাকা আনুমানিক ১ লাখ টাকা সোনা চান্দী ও আসবাবপত্রসহ কোনকিছুই বের করা সম্ভব হয়নি।


বাড়ির মালিক কুরানো বাবু বলেন,আগুনে পুড়ে সব হারিয়ে আমি এখন সর্বশান্ত আমার শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার কৃষি কাজ করে উপার্জিত অর্থ ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি স্কুল পড়ুয়া মেয়ে ছোট ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে রাস্তায়।


নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি), সদর দপ্তর, প্রকৌঃ মোঃ লুৎফুল হাসান সরকার বলেন,  বসত ঘরে শর্ট সার্কিটে  আগুন লাগার ঘটনা শুনলাম, ইলেকট্রিক পোল থেকে মিটার পর্যন্ত কোন ঘটনার বিষয়ে আমরা বলতে পারি তার বাহিরে কথা আমাদের পক্ষে সম্ভব নয়, বিভিন্ন ভাবে শর্ট সার্কিটে আগুন লেগে থাকে। আমরা আগুনের বিষয়ে জানতে পারলে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে থাকি।


নওগাঁ প্রতিনিধি। 

১৩-০৩-২৪

০১৭৭১০০১৩১১

আরও খবর