দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তলপেটে প্রতিবেশীর লাথি, হাসপাতালে কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা নারী

কক্সবাজার শহরে তলপেটে লাথির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছেন গর্ভবতী নারী। আহত হয়েছে তার মাও। সোমবার (১১ মার্চ) বিকেলে শহরের বৈদ্যঘোনা এলাকার ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নালার পানি চলাচল নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় শহরের বৈদ্যঘোনা এলাকার আয়েশা বেগম নামে নারীর। পরে প্রতিবেশী জাহাঙ্গীর আলম, সাজ্জাদ আলম, আনোয়ার হোসেন, সায়েমসহ প্রায় ১০ থেকে ১২ জন আয়েশা বেগমকে মারধর শুরু করে। বিষয়টি দেখে মাকে বাঁচাতে এগিয়ে আসলে আয়েশা বেগমের অন্তঃসত্ত্বা মেয়ে সাইরিন জাহানকেও মারধর শুরু করে। এক পর্যায়ে সাইরিনের তলপেটে লাথি মারেন জাহাঙ্গীর। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। অন্তঃসত্ত্বা সাইরিন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তার মাথাও ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সাইরিনের মা আয়েশা বেগমকেও মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছালে বোরহান উদ্দিন রব্বানী নামে স্থানীয় এক সাংবাদিকের ওপরও হামলা চালানো হয়। কেড়ে নেয়া হয় তার ব্যবহৃত মোবাইলও।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আইনগত মামলা প্রক্রিয়াধীন বলে জানায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

Tag
আরও খবর