দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাত দিন পর টেকনাফে ভিড়ল মিয়ানমারের পণ্যবাহী নৌযান

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে সাত দিন বন্ধ থাকার পর দেশটি থেকে পণ্যবাহী নৌযান কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়তে শুরু করেছে। ১০ মার্চ রোববার দুপুরে রাখাইনের সিটওয়ে বন্দর থেকে ছেড়ে আসা আমদানি পণ্যবোঝাই সাতটি নৌযান টেকনাফ স্থলবন্দরে ভেড়ে।


১০ মার্চ রবিবার দুপুরে স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, নাফ নদীতে অবস্থান করা সাতটি নৌযান থেকে মালামাল খালাস করছেন কয়েক শ শ্রমিক। এসব নৌযানে আসা পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, কাঠ, আদা, নারকেল, শুঁটকি, শুকনা সুপারি ও আচার।


দুটি নৌযানে কাঠ, আদা, আচার, শুঁটকি, সুপারি ও নারকেল আমদানি করেছেন টেকনাফের ব্যবসায়ী ও মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক। তিনি বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে এসব পণ্য রোজার আগে টেকনাফে আসবে কি না, তা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল তাঁর। অবশেষে আমদানি পণ্যভর্তি নৌযান ভেড়ার কারণে চিন্তামুক্ত হয়েছেন। কিছু আমদানি পণ্য খালাসের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে পাঠানোর উদ্দেশে ট্রাকে বোঝাই করা হচ্ছে।


মেসার্স সামা এন্টারপ্রাইজ নামের আরেকটি আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ কায়সার বলেন, পণ্যবোঝাই সাতটি নৌযানের দুটিতে রুই, কাতলাসহ হিমায়িত মাছ রয়েছে। এভাবে আমদানি অব্যাহত রাখা গেলে দেশের বাজারে পবিত্র রমজান মাসে হিমায়িত মাছের সংকট কিছুটা দূর হবে।


টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, সিটওয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় আমদানি পণ্যবোঝাই নৌযানগুলো টেকনাফ স্থলবন্দরে ভিড়তে পেরেছে।


স্থলবন্দরের শুল্ক বিভাগের কাস্টমস সুপার বি এম আবদুল্লাহ আল মাসুম বলেন, সাত দিন আমদানি বন্ধ থাকায় সরকার প্রায় ২১ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। রমজান মাস উপলক্ষে মিয়ানমার থেকে পেঁয়াজ, ছোলা, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

Tag
আরও খবর