দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে অস্ত্র গুলিসহ গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘণ্টা অভিযান পরিচালনা করে দুটি ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম,বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম,এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ.

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, খবর পেয়ে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ ২ জন আসামী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ যৌথ অভিযানে অংশ নেয়।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আরও জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলমান৷ ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো যাবে বলে জানান তিনি।

Tag
আরও খবর