দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদকের অভিযানে মিললো দেশীয় অস্ত্র, আটক ২

কক্সবাজারের রামুতে মাদক লেনদেনের খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। কিন্তু মাদকের বদলে আস্তানায় মিললো অস্ত্র ও গুলি। এসময় দুই অস্ত্রধারীকে আটক করা হয় বলে দাবী করেছে র‍্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মার্চ সাড়ে ৫ টার দিকে জোয়ারিয়ানালায় এই অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরেষ্ট বিট অফিসগামী রাস্তার মাথায় অভিযানে যায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি রাস্তার পাশে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, দুষ্কৃতিকারীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্র ও কার্তুজ নিজেদের হেফাজতে রাখে আটককৃতরা। যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছে তারা।

Tag
আরও খবর