মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

‘সি’ ইউনিটের প্রশ্নে বানান ভুল, শিক্ষকের ক্ষোভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:13:17 pm


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক বানান ভুল পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জি এইচ হাবীব। আজ শনিবার দুপুরে প্রশ্নপত্রের ছবি ফেসবুকে আপলোড দিয়ে তিনি এ ক্ষোভ জানান।   


ব্যবসায় প্রশাসন অনুষদের ছয় বিভাগ নিয়ে গঠিত ‘সি’ ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রামসহ ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন ফেরত নেওয়া হয়। এ কারণে বাইরের কেউ কী প্রশ্ন হয়েছে, তা জানতে পারেন না। তবে শিক্ষক জি এইচ হাবীব পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন বিধায় তিনি প্রশ্ন দেখতে পেরেছেন। পরে তিনি ভুল শনাক্ত করে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্ষোভ জানিয়ে প্রশ্নপত্রে কেন এত ভুল থাকবে, সে প্রশ্নও করেছেন।    এতে দেখা যায়, দুই নম্বর সেটের সমস্যা সমাধান অংশের ৫১ থেকে ৬৫ পর্যন্ত প্রশ্নের মধ্যে মোট বানান ভুলের সংখ্যা ১২টি। বেশির ভাগই ভুলই ‘ণ’–এর ব্যবহারে। প্রশ্নে ঘণ্টার বদলে ‘ঘন্টা’, ভ্রমণের বদলে ‘ভ্রমন’ ও পরিমাণের বদলে ‘পরিমান’ লেখা হয়েছে। জানতে চাইলে জি এইচ হাবীব প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের ভাষার ব্যাপারে যত্নশীল না। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র থেকে শুরু করে প্রায় সব দাপ্তরিক চিঠিতে বানান কিংবা বাক্য গঠনগত ভুল দেখা যায়৷ কিন্তু কেউ এসব গুরুত্ব দেয় না, আবার ভুলের দায়ও স্বীকার করে না। এ জন্য ভুলের সংখ্যা দিন দিন বাড়ছে।’  বানান ভুলের বিষয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র যথার্থ হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ ভুল (টিপিক্যাল মিসটেক) হতেই পারে। এটা গুরুতর কোনো বিষয় না। আর আমি মনে করি না বানানের কোনো ভুল রয়েছে। কারণ, অনেক ধরনের বাংলা বানানের প্রচলন রয়েছে৷


বিজয়, বাংলা একাডেমি, চলিত, কলকাতা ইত্যাদির মধ্যে থেকে ওই শিক্ষক কোনটা বেছে নিয়েছেন, সেটা বুঝতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের পরীক্ষা হয় ১২০ নম্বরে। এর মধ্যে ১০০ নম্বর বহুনির্বাচনী পদ্ধতিতে ও বাকি ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ থেকে নেওয়া হয়। এবারের  ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বরে পরীক্ষা হয়েছে। এ বছর ৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৩০০। তবে এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ১৪ হাজার ৩৯৬।

আরও খবর